লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে কানাডার পুরুষ সাংসদের কাণ্ড!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩২ এএম, ২৩ এপ্রিল ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
শুরু হয়েছে পার্লামেন্টের অধিবেশন। এক এক করে পার্লামেন্টে হাজি হচ্ছেন পুরুষ সাংসদরা। কিন্তু একটা অদ্ভুত কাণ্ড রীতিমতো নজর কাড়ছে সবার। পুরুষ সংসদ সদস্যরা পায়ে গোলাপি রঙের হাইহিল জুতা। এপ্রিলের গোড়ায় এরকম ঘটনা দেখে রীতিমতো তোলপাড় হয়েছিল সারাবিশ্ব।
হঠাৎ কি এমন হল যে সবাই একাধারে সবাই গোলাপি হাইহিল জুতা পরে সংসদে হাজিরা দিতে শুরু করলেন? বেশি দিন চাপা থাকেনি আসল কারণটি।
জানা যায়, একটি বিশেষ কারণেই এমন জুতো পরতে আগ্রহী হয়েছেন সবাই। তাই ঘটনাটি আকস্মিক, তা বলা যায় না।
ছক ভেঙে নতুন নতুন কিছু করার অবশ্যই ভালো দিক রয়েছে। এই ঘটনাটিও তেমনই। আসল ঘটনা হল, কানাডার অন্টারিওতে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিচ্ছিলেন ওই সাংসদরা। ‘হোপ ইন হিলস’এর ওই বিশেষ অনুষ্ঠানটি আয়োজন করা হয় হ্যামিলটন ওমেনস প্লেসের তরফে। সেখানেই উপস্থিত ছিলেন কানাডা পার্লামেন্টে সংসদ সদস্যরা। তবে শর্ত ছিল গোলাপি হাইহিল জুতা যা সাধারণত মহিলাদের বিশেষ সাজের মধ্যেই পড়ে, তা পরে আসতে হবে। কিন্তু এই অনুষ্ঠানের উদ্দেশ্যই বা কী! ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কানাডার পরিবহণমন্ত্রী ওমর আলঘাবরা।
তিনি এই দিন টুইটারে বলেন, হোপ ইন হিলস একটি বিশেষ ধরনের অনুষ্ঠান যাতে লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে মানুষকে সচেতন করা হয়। ছেলে ও পুরুষদেরও এই আন্দোলনে যোগ দেওয়া উচিত। এই ভাবনা থেকেই এমন অভিনব আয়োজন।
হ্যামিলটন ওমেনস প্লেসের তরফেও জানানো হয়, সে কথা। বলা হয়, লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে মানুষকে সচেতন করে তুলতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে শুধু এটুকুই নয়,ছেলে ও পুুরুষদেরও এই আন্দোলনের অংশ হতে হবে। এমনটাই মনে করে হ্যামিলটন ওমেনস প্লেস। তাই পুরুষ সাংসদদের গোলাপি হাইহিল জুতা পরানোর এই নতুন উদ্যোগ।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






